আমার অনেক কষ্টে গড়া বন্ধু প্রীতি কেন তুমি নষ্ট করে দিলে , ওগো বন্ধু প্রিয়ম ; আমার হৃদয়ে দিয়ে ব্যথা এত সব কথার কথা কেন তুমি বলে গেলে আর আমারে হারায়ে তুমি কি যে পেলে কে জানে ? আমি আজ সব সয়ে শুন্য জীবনে আলোর দিশা খুঁজে হয়তো এগিয়ে যাব আরো বন্ধু আমায় দেবে হাত হাতের সীমায় , তুমি তখন আমার আকাশ জুড়ে কালো মেঘে দিশাহীন মহাশুন্যের কোথাও শুধু শুন্য হয়ে যাবে । আমাকে শিক্ষা দিতে নিজের জীবন বোধে নিজেই সর্বশুন্য হয়ে গেলে , ও হে প্রিয়ম ; সুখে থেকো এই শুভেচ্ছা আমার শুন্য জীবন আশাতে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।