শুন্য আশা

শুন্যতা (অক্টোবর ২০১৩)

ছন্দদীপ বেরা
  • ১৩০
আমার অনেক কষ্টে গড়া বন্ধু প্রীতি
কেন তুমি নষ্ট করে দিলে , ওগো বন্ধু প্রিয়ম ;
আমার হৃদয়ে দিয়ে ব্যথা এত সব কথার কথা
কেন তুমি বলে গেলে আর আমারে হারায়ে তুমি
কি যে পেলে কে জানে ? আমি আজ সব সয়ে
শুন্য জীবনে আলোর দিশা খুঁজে হয়তো এগিয়ে যাব
আরো বন্ধু আমায় দেবে হাত হাতের সীমায় ,
তুমি তখন আমার আকাশ জুড়ে কালো মেঘে
দিশাহীন মহাশুন্যের কোথাও শুধু শুন্য হয়ে যাবে ।
আমাকে শিক্ষা দিতে নিজের জীবন বোধে
নিজেই সর্বশুন্য হয়ে গেলে , ও হে প্রিয়ম ;
সুখে থেকো এই শুভেচ্ছা আমার শুন্য জীবন আশাতে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ভালো লাগলো কবিতা, শুভকামনা রইলো।
ওয়াছিম ভালো.......................................... চলুক। সামনে আরো ভালো হবে এই আশায়।
তানি হক ভালো লাগলো আপনার কবিতাটি ... ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
দীপঙ্কর বেরা খুবই ভালো লিখেছেন । ভালো লাগল ।

০২ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬