কাকে দেবো ভালোবাসা কাকে দেবো এই উষ্ণতম চুমু? ভেসে যায় জলের মত মায়াবি জোছনার রাত উড়ে যায় হাওয়ায় হাওয়ায় রাত্রি প্রেমের সময় তবু খুঁজে ফিরি এমন একজন যাকে দেবো আমার সর্বস্ব বুভুক্ষু চুমু পাঁজরের সবকটি হাঁড়, ভরা বর্ষা, চোখের জল। প্রেমহীন এই শহরিক গ্রামে আজ শ্যাওলা পড়ে দেয়ালে, কিলবিল করে মাতাল চন্দ্র আলো এমন এক স্বপ্ন সময়ে কাকে দেবো ভালোবাসা? আমার নিখাদ ভরাট চুমু? যদি মনের কাঁটায় পা না দিয়ে যদি না থাকে জল চোখে যদি না নাচে মন প্রেমে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।