অমৃতা, লক্ষীটি, উঠ বোন
ভোর হল বুঝি।
চড়ুইটা ডাকছে খুব,
ডাকে তার মৃত রাতের গান,
বিবর্ণ বসুধা জুড়ে
তোদের ভোর আসছে ,
ধীরে, ছোঁয়া প্রয়োজন,
অমৃতা, উঠ বোন।
উঠোন জুড়ে শিশির বুঝি,
পায়ে জল মেখে নিশ্চুপ শিউলি মাড়াব না,
দেখে চল, অমৃতা,
ঘ্রাণের চোখ নেই, জানিস না।
একী হাত জুড়ে তীব্র মানসী ,
বেলী বুঝি,
বেলী শিউলি দুই সাদা, নারে অমৃতা,
একলা নিঃসঙ্গ কেমন,
থোকা থোকা নয়।
এ গোলাপ বুঝি,
যাঃ হাতে কাঁটা ফুঁড়ে দিল,
সতীন ভেবেছে।
গোলাপ লাল না সাদা অমৃতা,
সবুজ পাতা কেমন?
সূর্যের মত?
কিন্তু সূর্য যে লাল বলিস, উত্তাপে,
এ বাগান যে তাপহীন,
ঘন গাঢ় সাদা থোকার আবাস,
চাঁদ জোছনায় ম্লান যেন,
অমৃতা, বোনটি, ভোর হয়নি বুঝি?
১৮ আগষ্ট - ২০১৩
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী