প্রেম ফাগুনের হাওয়া

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

abdul karim
  • ২৭
প্রেম ফাগুনের হাওয়া যখন
লাগে বন্ধু গায়
উদাস হয়ে যায়রে বন্ধু
মন যে তোমার নায় ,
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু
কাছে পেতে চায় ।

হাসি খুশি মুখখানি নিয়ে
আসো যখন সামনে
হৃদয় আমার বাসর রাত্রি
কাঁটায় সঙ্গপনে ,
তোমায় আদর করতে চায়রে বন্ধু
পাশে রাখতে চায় ।

তোমার পায়ের ধূলো পরে যখন
আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা
ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু
তোমার থাকতে চায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Arif Billah অনবদ্য কবিতা। শুভ কামনা কবির জন্য।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
ওয়াহিদ মামুন লাভলু ভালবাসার মানুষ এত প্রিয় যে তার পায়ের ধুলাও খুব মূব্যবান মনে হয়। অসাধারণ ভালবাসার কবিতা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন শুভকামনা ও ভোট রইল। আমার পাতায় সময় পেলে আসবেন।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ বাহ্ ! চমৎকার কবিতা ! খুব ভাল লাগল ।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৫

১১ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬