অবহেলা

অবহেলা (এপ্রিল ২০১৭)

আহমাদ সা-জিদ (উদাসকবি)
  • ৬৩
সন্তানের জন্য সব নীতিমালায়
অন্ধ আর বধিরের অভিনয়
বয়সের কার্পণ্যতায় এখন
সব থেকেও পঙ্গুত্বের পথে..

বৃদ্ধাশ্রম যখন নিজেরই আঙিনা
পরিত্যক্ত আর অবহেলায়
আপন সন্তানের হঠকারিতায়
যার জন্য সে কান হয়েছিল
যার জন্য সে দেখেছিল!

নিজের ঘরেই...
ভিক্ষার হাত পেতে
বেঁচে থাকা শুধু
অপেক্ষার প্রহরে
জীবন্ত স্মৃতিস্তম্ভ হয়ে
অঙ্গজের কদর্যতায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বাহ! অসাধারন হয়েছে। ভালো লাগলো। ভোট দিলাম। আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬