আমাকে ভাল বাসতেই হবে

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

দীপঙ্কর বেরা
  • ২০
  • ২৪৭
তোমাকে না বাসলে ভালো আমি যাব কোথায় ?

সারাদিনের কর্ম ক্লান্ত অবসরে আমাকে তো
তোমার কাছে ফিরে আসতেই হবে
চাইতেই হবে এক আঁচলা জল ,
তুমি ছাড়া কিছুতেই আমার গভীর ঘুম তপস্যার
সফল জাগরণ হবেই না |
আমার চলার আঁকা বাঁকা পথ
তোমার হাতের পরশে সরল হবে ;
আমার বুকের পাঁজরে লাগা চোট , হোঁচট
তোমার অনাবিল হাসিতেই আমাকে তো সারাতেই হবে ;
না হলে আমি বাঁচব কোন আরকে
মুখ তুলে চাইব কিভাবে মুক্ত আকাশে |

তোমাকে ভালবাসি বলেই আমি ফুলকে ফুল দেখি ,
আর ভুলকে ভুল ভাবতে শিখে গেছি ;
আমার সব চেনা অচেনা মানুষকে খুব পজিটিভ দেখি
অনেক না-এর মধ্যে হ্যাঁ খুঁজে পাই
তোমাকে ভালোবাসি বলে তাই |
যে করেই হোক তোমাকে তো ভালো বসতেই হবে ||
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ক্যায়স চমত্কার লিখেছেন
মোজাম্মেল কবির তোমাকে ভালবাসতে বাধ্য আমি...
মিলন বনিক অনেক সুন্দর কবিতা..ভালবাসা এমনই..."তোমার কাছে ফিরে আসতেই হবে" খুব ভালো লাগলো....
আসিফ আহমেদ খান "সারাদিনের কর্ম ক্লান্ত অবসরে আমাকে তো/ তোমার কাছে ফিরে আসতেই হবে/ চাইতেই হবে এক আঁচলা জল" জীবনের চাহিদার কথা সুন্দর ভাবে তুলে ধরেছেন।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
জালাল উদ্দিন মুহম্মদ আমার বুকের পাঁজরে লাগা চোট , হোঁচট তোমার অনাবিল হাসিতেই আমাকে তো সারাতেই হবে ;----------- দারুণ বলেছেন কবি ! ভাল লাগলো খুব ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৪
জসীম উদ্দীন মুহম্মদ আমার বুকের পাঁজরে লাগা চোট , হোঁচট তোমার অনাবিল হাসিতেই আমাকে তো সারাতেই হবে ; ---------- অনবদ্য লিখেছেন দীপঙ্কর দা ----- ! শুভেচ্ছা নিবেন ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৪

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬