প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
জ্যোৎস্না ও বিশ্বাসের ক্ষত
ঘৃনা (আগষ্ট ২০১৫)
মোকসেদুল ইসলাম
১২
0
৫৯
আমার পশ্চাতে বিরহ সম্মুখে কষ্টের মালা
রূপবতী নদীর পাড় ভেঙ্গে গেছে বিষাদের ঝড়ে
বেহুদা ঢেউয়ে পথ ভুল করে চলছে মাঝির নৌকা।
বুকের কার্নিশে জমাট বেঁধেছে নির্জনতার আঁধার
সুখ নেই, চোখের শিরায় ঢেলে দাও বিষাদের কথামালা
পুরাণ ঘেঁটে দেখেছি কষ্ট এলে আর কেউ মনে রাখে না।
ঝরে যাওয়া চাঁদের সময়ে কিছুটা আঁধার উপহার দিও
ক্ষয়ে যাওয়া রাতের গ্লানি খুঁটে খুঁটে বুক পকেটে ভরি
নিজের রক্ত ঢেলে সেরে তুলি জ্যোৎস্নার ক্ষত।
প্রতিরাতে প্রমিথিউসের করুণ সুরে ভেসে যায় বিশ্বাসের আধার
বিচিত্র ঋতুরচক্রে আমিও হারিয়ে যাই অজানা পথে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
তানি হক
ক্ষয়ে যাওয়া রাতের গ্লানি খুঁটে খুঁটে বুক পকেটে ভরি ... সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ অবিরাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ আগস্ট, ২০১৫
আশিরুল মণ্ডল
মুগ্ধ হলাম ভোট ও দিলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ভোট দেয়ার জন্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ আগস্ট, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
ভাল লিখেছেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ অবিরাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ আগস্ট, ২০১৫
জাকিয়া সুলতানা
অসাধারণ। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ আগস্ট, ২০১৫
রেনেসাঁ সাহা
অসাধারণ লেগেছে, চমৎকার। ভোট দিলাম। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ দাদা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ আগস্ট, ২০১৫
তাপসকিরণ রায়
সুন্দর ভাবনার কথায় সাজানো কবিতা--খুব ভাল লেগেছে আমার।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ভাল লেগেছে জেনে খুশি হলাম দাদা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ঘণ্টা আগে
আবুল বাসার
অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ঘণ্টা আগে
মারুফুল হাসান
পাতায় আমন্ত্রন রইলো...আমার কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ঠিক আছে, ঘুরে আসবো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ঘণ্টা আগে
তৌহিদুর রহমান
অনেক ভালো লিখেছেন...ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইলো...আমার কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
ভোট দানের জন্য ধন্যবাদ। ঘুরে আসবো অবশ্যই
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ আগস্ট, ২০১৫
গোবিন্দ বীন
প্রতিরাতে প্রমিথিউসের করুণ সুরে ভেসে যায় বিশ্বাসের আধার বিচিত্র ঋতুরচক্রে আমিও হারিয়ে যাই অজানা পথে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ আগস্ট, ২০১৫
মোকসেদুল ইসলাম
পাঠ করার জন্য শুভেচ্ছা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ আগস্ট, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৩ জুন - ২০১৩
গল্প/কবিতা: ১০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী