সেদিন যখন পাঠশালাতে গুরুমশায় জিহ্যাসিছে, কি হতেচাও বড় হয়ে, কার কি মনের ইচ্ছে? বলল সবাই একে একে যার যা মনের কথা। আমার শুধু বুকের কোনে-- লাগল একটু ব্যাথা। বলল বিমল এই জীবনে, একটিই মোর আশা। বড় হয়ে গবেশনা; করব গিয়ে নাশা। রফিক ভাই বলল উঠে- মনদিয়ে স্যার শুনুন, করব সেটেল বিদেশেতে একটু দোয়া করুন। এর পরেতে বলল নিলু, তারি মনের কথা। ডাক্তারই যদি না হই তবে এই জীবনটাই বৃথা। একলা হয়ে ঘরের মাঝে-- ছিলাম বসে একটি কোনায়, কী হতেচাও বড় হয়ে? জিহ্যাসিল গুরুমশায়। আমি, চায়না হতে ডাক্তার চায়না যেতে সুদুর-- আমি শুধু চায় যে হতে শিশির ভেজা ঘাসের উপর এক চিলতে রোদ্দুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।