কেনো শূন্য করে গেলে কেনো চূর্ন করে দিলে আমার ভুবন,আমার স্বপন । আমার ভুবন শূন্য এখন হৃদয়ে আজও তপ্ত দহন । চারিদিকে শুধুই শূন্যতা পূর্নতা বলে কিছু নেই আমার জীবনের সব শূন্যতা এখন,তোমাকে ঘিরেই । আমার আকাশ মেঘলা এখন বারো মাসই অঝড় শ্রাবণ । যাওনি তো বলে, কি সে কারন ..? কেনো স্বপ্ন দেখালে কেনো ছবি আঁকালে কেনো চলে গেলে কেনো সব ভুলে গেলে করে একাকি, কেনো দিলে ফাঁকি কেনো ঝড়ে আজো, এই দুটি আঁখি .....? তবুও আশায় থাকি আসবে ফিরে,পাখী ভালোবাসার আকাশ,তাই এখনো,উন্মুক্ত রাখি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
সরল ভাষায় ... আবেগী কবিতা ... ভালো লাগলো ..আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।