.অথবা ঘৃণা

ঘৃনা (আগষ্ট ২০১৫)

একজন মীর
  • ১৩৪
অথবা ঘৃনা

তোমাকে ভালবাসতে বাসতে ঘৃনা জন্মে গেছে
আমার লুপ্ত মগজের কোষে!
কতবার লিখতে বসে শামুখ হয়ে গেছি আমি
আমার দেয়াল ঘড়ি জানে।
কতবার গুটিয়ে গেছে লজ্জাবতী গাছের লজ্জিত উপশিরা,
অসমেই বন্ধ হয়ে গেছে দোকানপাট।
বৃষ্টির দিনে যেমন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় দেনা পাওনা
আমি তেমনি আনকোড়া অলস দোকানির মত হিসেব চুকিয়েছি।
কোথা থেকে শুরু করবো।
কিভাবে শেষ হবে অনুভতির উপসংহার এই টানাপোড়ায়
আটকে গেছে অগণিত শব্দের মিছিল।
আমার কীবোর্ডের ১০৪টা কী কথা বলতে পারে
তুমি বুঝতে পারতে তোমার মাথার পাশে অনুভুতির মেঘের
বৃষ্টি আসেনি আমার জানালা ছুঁয়ে
আর দেখতে পেতে
চাদরের নীল রঙ ঘৃনায় ধুসর হয়ে গেছে ধূপছায়ায়...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shammrat Khan অনেক ভাল লাগলো। দোয়া রইলো,,,
ধন্যবাদ আপনাকে । ভালো এবং সুস্থ্য থাকুন ভাই ।
আবুল বাসার অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
আপনার প্রতিও রইলো কৃতজ্ঞতা ......

১৩ মে - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী