শাড়ী ও নারী

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

সরল আহমেদ
  • ৩২
  • ২
  • ৩২৫
শাড়ীতে নারী, নারীত্বের ছোঁয়া,
থাকে জড়িয়ে নারীরও ছায়া।

মায়ের শাড়ীতে পরম মমতা,
বোনের শাড়ীতে স্নেহ চপলতা।
প্রিয়ার শাড়ীতে আবেগে টান টান,
বৈষ্টমির শাড়িতে বাউলা গান।

বেদেনীর শাড়ীতে বিষাক্ত সাপ
কিষাণীর শাড়ীতে ফসলের চাপ।
মালিনীর শাড়ীতে বাগানের ফুল
বৃদ্ধার শাড়ীতে পাকনা চুল।

কিশোরীর শাড়ীতে উদ্যমতা,
যুবতীর শাড়ীতে মাধকতা।
শ্রমিকের শাড়ীতে ঘামের গন্ধ,
প্রথম শাড়ীতে কি যে আনন্দ।

শাড়ীতে নারী, নারীত্বের ছোঁয়া,
থাকে জড়িয়ে নারীরও ছায়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ চমৎকার নির্মাণ শৈলী ।মোবারকবাদ ।
রি হোসাইন স্লোগান স্লোগান মনে হলো .. ভালো-ই
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) অনেক সুন্দর , ''কিশোরীর শাড়ীতে উদ্যমতা,যুবতীর শাড়ীতে মাধকতা।শ্রমিকের শাড়ীতে ঘামের গন্ধ,প্রথম শাড়ীতে কি যে আনন্দ। '' অনেক অনেক ভালো লাগা থাকলো...
আলেকজানডার শাড়ীর ভিন্ন ভিন্ন শ্রেনী বিন্যাসে মনোহর হয়েছে ।শুভাশীর্বাদ ।
আহমেদ সাবের হরেক রকম শাড়ীর হরেক রকম চিত্র। ব্যতিক্রমধর্মী কবিতাটা ভাল লাগল।
Mahi pondit শাড়ির বহুমূখি উপকারিতা উঠে এসেছে ।ধন্যবাদ ভাইয়া ।
golpo সমন্ময়সাধন শাড়ি আর নারী ..
মাহবুব খান শাড়ির সাতকাহন অনবদ্য /
তানি হক শাড়ীতে নারী, নারীত্বের ছোঁয়া, থাকে জড়িয়ে নারীরও ছায়া। ....সুন্দর ছন্দমিল ....ভালো লাগলো ....শুভকামনা রইলো ....

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী