যখন সময়ের বাঁধ ভেঙ্গে অসময় আসে নৈশব্দ নিষ্ঠুরতা নিয়ে ভেঙ্গে চৈাচির করে দেয় তিলে তিলে গড়া স্বপ্ন, তখন যাদের পাশে পাবার কথা দু-আঙ্গুলে শান্তনা বিলানোর কথা তারাও খুব অচেতন হয়ে যায় বেঁচে থাকে কোন কোমাগ্রস্হ রোগির মতো।
আমি তখন সবলের খাতা থেকে নাম কেটে নেই জায়গা করে নেই বিপরীত খাতায়, লোকে যাকে চেনে অসহায় বলে ! যাদের দিকে স্বামর্খের কানা চোখেও তাকায় না।
আমি আবারও ফিরে দাঁড়াবার পখ ধরি এগিয়ে যাবার মন্ত্র যপি মনে, কিন্তু অসময়ের জোয়ারে ভেস্তে যায় সব কোন অপরিপক্ক ওঝাঁ বনে যাই যার মন্ত্রে সিদ্ধ হয়নি কোন জোঁকে কাটা রোগিও !
ফের অসহায় হয়ে যাই.... শুধু চেয়ে চেয়ে দেখি আমার স্বপ্নের মরণ আর দেখি কিছু স্বার্থপর যাদের নিষ্ঠুর চাবুকের প্রতি আঘাতে জন্ম নেয় নির্দয় অসহায়তা !‘
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।