ভালবাসার সাত কাহন

ঈদ (আগষ্ট ২০১৩)

মীর মুখলেস মুকুল
  • ২
  • 0
  • ৪৬৯
সাত মহাদেশের পথে পথে
সাত সাগরের ঢেউয়ে ঢেউয়ে
তোমাকে নিয়ত খুঁজি
রাকা

অবশেষে তুমি এলে
ঘোর তমিস্রা পেরিয়ে
রামধনুর সাত রঙ ভালবাসা নিয়ে
সাত আসমানের ওপাড়ে

চাঁদের ত্বকে পাথরের ঘরে
বাসর সাজাবো বালু নদীর পাড়ে
সাত সুরে গান গেয়ে
তুমি অদৃশ্য হলে
সপ্ত ঋষির আড়ালে

সাত সাগরের ঢেউয়ে ঢেউয়ে
সাত আসমানের ওপাড়ে
তোমাকে নিয়ত খুঁজি
রাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna কবিতাটা ভাল তবে গল্পের মত আপনার কবিতার হাত পরিপক্ক না।
Anjan Sharif খুব ভালো হয়েসে, আর একটু যত্ন নিন

০৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“আগষ্ট ২০১৩” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী