শৈশব বলতে আমার যে স্মৃতি সেতো কুতকুত আর কলমে জখম করে রক্ত ঝরানো অথবা অথৈ জলে সাতার আর বাবার রক্তচক্ষু, নিঃশেষে বিভাজিত ভালোবাসার নিরিখে দেখা মা’র ঝাঁঝালো বকুনি।
কবে কার ছোঁয়ায় ঠুনকো ব্যথায় আমার এতটুকুন রক্তপাতে চোখের জলে এক আকাশের মেঘ ভাসিয়ে দিয়েছিলে সেই তুমিই আবার বেদম মেরেছিলে আমায়, মা।
আশৈশব যে আমার মনের আকাশে সফেদ মেঘের মত উড়ে বেড়াত কল্পনার রঙ্গিন কলমের আছড়ে যে জীবনের সঙ্গিন হয়ে আছে; তার একটু সান্নিধ্যে গিয়েছিলাম বলে সেদিন অযাচিত বেত্রাঘাত হজম করেছে আমার পৃষ্ঠদেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
সরল শৈশব সরল সত্যি ... অনেক অনেক ভালোলাগা রইলো ... ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে
মোঃ সাইফুল্লাহ
খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।