আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
দূর অজানায়রে,
দূর অজানায়।
অজানাও হাত বাড়িয়ে,
দিয়েছে আমায়,
পূর্ণ মমতায়রে,
পূর্ণ মমতায়।
আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
নীলাম্বরের গায়রে,
নীলাম্বরের গায়।
নীলাম্বরও দুঃখ আমার,
শেয়ার করতে চায়,
স্বার্থশুন্যতায়রে,
স্বার্থশুন্যতায়।
আজ, মন আমার যায়রে,
যায় হারিয়ে যায়,
চন্দ্রপ্রভায়রে,
চন্দ্রপ্রভায়।
আজ, চন্দ্রপ্রভার বিষণ্ণ মন,
নীরদের অন্তরায়,
স্তব্ধ নিগ্রোতায়রে,
স্তব্ধ নিগ্রোতায়।
জীবন আমার তিমিরাচ্ছন্ন,
তোমার শূন্যতায়,
গহন বেদনায়রে,
গহন বেদনায়।
০৩ মে - ২০১৩
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী