দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, হরতাল দিয়ে তাইতো কেউ দেশপ্রেম করে চাঙ্গা। বলতে পারিস কার জন্যে হরতাল তরা করিস, জনস্বার্থে হয় যদি তা, মানুষ কেন পুড়িস?
দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, তাইতো বুঝি হরতাল দিয়ে বহাস রক্তগঙ্গা! হরতাল দিয়ে মানুষ মারা, এই বুঝি দেশপ্রেম! মোদের নিয়ে খেলছে তাইতো আমাদের দুই মেম।
দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, তাই বুঝি আজ প্রেমের টানে দেশের সম্পদ ভাঙ্গা! জনগণের সম্পদ নষ্টের নির্দেশ কোথায় পেলি? আর কতকাল মোদের নিয়ে খেলবি তোরা হোলি?
দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, এজন্যেই আজ রাজপথ রক্তে হচ্ছে রাঙা, নীতি ভ্রষ্টে ভরে গেছে আজ, আমাদের এই দেশ, কেউবা ফেলবে মাথার চুল, কেউ নড়বেনা এক কেশ।
বদলে যেতে দেবনা আর দেশপ্রেমের সংজ্ঞা, এসো হাতে রাখি হাত করি প্রতিজ্ঞা, দেশটা আমার, দেশটা তোমার, নয়কো দেশটা তাঁর, পাকিস্থানের যে স্বপ্ন দেখে, তাড়াও সে রাজাকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন
হরতাল এখন আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নেই, হরতাল এখন নিজেই অন্যায়ে পরিণত হয়েছে। "পাকিস্থানের যে স্বপ্ন দেখে, তাড়াও সে রাজাকার" আপনার সাথে একমত। ভাল লাগল।
আরাফাত ইসলাম
আসলে স্থান, কাল, পাত্র ভেদে দেশপ্রেম এর স্বরূপ-টা ভিন্ন ! হয়তো বা আমাদের কাছে সেটা গল্পের বইয়ে বা জাদুঘরের পুরার্কীতির মতো সংরক্ষিত !! বাস্তবতা বিচার করলে অনেকের হয়তো আসল জায়গায় হাত চলে যায় !!! (যথেষ্ট সাবলীল লিখেছেন !)
মোঃ মহিউদ্দীন সান্তু
বদলে যেতে দেবনা আর দেশপ্রেমের সংজ্ঞা,
এসো হাতে রাখি হাত করি প্রতিজ্ঞা,
এই প্রতিজ্ঞাই বাঁচাতে পারে আমাদের দেশটাকে। বেশ লিখেছেন। শুভ কামনা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।