প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আঁধার কারাগার
অন্ধকার (জুন ২০১৩)
মোঃ ইয়াসির ইরফান
১৭
২
১৮১
জালিমের জুলুমের প্রতিবাদ জানিয়ে কারার ঐ লৌহ শৃংখল খাঁচায়
অন্ধকূপে বন্দী হয়ে অষ্টপ্রহর যায়, আপোষহীনতার কঠোর সাধনায় ।
সত্যের সৈনিক সদা নির্ভীক মিথ্যুক দাম্ভিক শাসকের সম্মুখে
সত্যের পথিক হয়ে মিথ্যাকে দলে, আজ স্বেচ্ছাচারীর পীড়ন কক্ষে ।
শত নিপীড়ন নির্যাতনে সত্যের মরন হয়নি কোনদিন কভু
জুলুম সনে আপোষহীনে যদি শাহাদাত বরনে, তবু সত্য জ্বলজ্বলে মিথ্যা নিভু নিভু ।
সত্যের শির সদা উন্নত পথিকের মেরুদন্ড অবিরাম খাড়া
আঁধার কারার বদ্ধ লৌহ খাচায়ও একচুল নড় হবে না তার ধারা ।
জুলুম শোষনের মাত্রা বর্ধনে নিপীড়িত পথিকের নেই কোন ভয়
সত্যের জ্যেতি আঁধারে আচ্ছাদিত হয়নি কখনো নেই তার পরাজয় ।
অজেয় সত্য অসত্যের কবর রচনায় হবে না তো কভু বিফল
সফল হবেই সত্য সুন্দরের পথিকেরা লাঞ্ছিত হবে শোষক অত্যাচারী দল ।
অনৈতিকতায় আকন্ঠ নিমজ্জিত সমাজে নৈতিকতার এহেন অবক্ষয়ে
অক্ষয় চরিত্রের স্বাক্ষর বহনকারীরা আজ অন্ধকার বদ্ধ কারালয়ে ।
নির্মম নিপীড়নে কঠিন অত্যাচারে আপন সত্তা তবু সত্য বিশ্বাসে অটল
ন্যায় নৈতিকতা নত হয়নি কভু অন্যায় সম্মুখে সমুন্নত অবিরল ।
জালিমের লেঠেল শেকল লৌহশৃংখল দুমড়ে মুচড়ে একদিন
মিথ্যার কুহেলিকা কেটে অনাচার মুছে সত্যের ঝান্ডা হবে উড্ডীন ।
ফ্যাসিবাদী স্বৈরচারীর নিপীড়ন কারাগারে মাজলুমের আর্তনাদ কম্পন তোলে
নিকষ কালো আঁধার কক্ষে সুদৃঢ় অনমনীয় সুউচ্চ চেতনায় সত্য জ্বলজ্বলে ।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
অদিতি ভট্টাচার্য্য
সত্যের সৈনিক সদা নির্ভীক খাঁটি কথা বলেছেন। কবিতাও খুবই ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১৩
জায়েদ রশীদ
খুব ভাল লাগল। অনেক অনেক সুন্দর। সত্যের সৈনিকের প্রতি রইল প্রেরণা, আপনার প্রতিও।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জুন, ২০১৩
সূর্য N/A
"ফ্যাসিবাদী স্বৈরচারীর নিপীড়ন কারাগারে মাজলুমের আর্তনাদ কম্পন তোলে নিকষ কালো আঁধার কক্ষে সুদৃঢ় অনমনীয় সুউচ্চ চেতনায় সত্য জ্বলজ্বলে" এইটুকুই একটা পুরো কবিতা। সুন্দর হয়েছে নিরব বিপ্লবী কাব্য
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
জ্বী, দোয়া রাখবেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
তানি হক
খুব সুন্দর উপদেশ মূলক কবিতা ... ছন্দের মিল গুলো ও ভালো লেগেছে ... আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা এই কবিতাটির জন্য
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
আপনাকেও ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
তাপসকিরণ রায়
কবিতা বেশ ভাল লেগেছে,ভাই ! তবে শব্দের চয়নে গুরু গম্ভীরতা যেন একটু বেশী ছিল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
মন্তব্য টি মাথায় রাখব, ভবিষ্যতে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
মিলন বনিক
সুন্দর চেতনা জাগানিয়া কবিতা...খুব ভালো লাগলো....শুভ কামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
তাই ...... । ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
F.I. JEWEL N/A
# আবেগের বিপ্লবী প্রবাহ অনেক সুন্দর ভাবে বয়ে চলে গেছে । ধন্যবাদ ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
আপনাকেও ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
এশরার লতিফ
ভালো লাগলো আশা জাগানিয়া বিপ্লবী কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৩
মোঃ ইয়াসির ইরফান
ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুন, ২০১৩
সৈয়দ আহমেদ হাবিব
ভাল লেগেছে, ভবিষ্যতে আরো ভাল ভার লিখা পাব তার আভা এই কবিতা দিয়ে গেল
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ঘণ্টা আগে
মোঃ ইয়াসির ইরফান
ইনশাআল্লাহ, চেষ্টার ত্রুটি করবো না ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ ঘণ্টা আগে
রাজিব হাসান
কবির বয়স অনুপাতে কবিতায় শব্দ যোগ ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ ঘণ্টা আগে
মোঃ ইয়াসির ইরফান
ধন্যবাদ, উৎসাহ প্রদানের জন্য ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ ঘণ্টা আগে
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৫ এপ্রিল - ২০১৩
গল্প/কবিতা: ১৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী