অনেকের ভালবাসা দেখলে নিজেকে দুখী মনে হয় অনেকের আনন্দ দেখলে নিজের অপরাধী মনে হয়, জীবনের প্রতিটি মুহুর্ত শুধুই অবহেলায় গত করেছি আজ দুঃখ কিংবা মন খারাপ হলে কোন উত্তর খুঁজে পাই না এ যে নিজের তৈরী বসতবাড়ি…..।
আজ যখন অনেক দূর পারি দিয়ে এসেছি বুঝতে শিখেছি অবহেলা আর অযত্নে রাখা সময়ের ঘড়ির কথা, জানি না কতটুকু শোধরাতে পেরেছি;তবে চেষ্টা করছি আজ তাই অন্যের সুখ দেখলে নিজেকেও সুখী মনে হয়, কারো দুঃখ দেখলে নিজের চোখের জল ঝর্ণার মতো ঝড়ে পড়ে তবুও অসহায়;
শত চেষ্টাও এগিয়ে আসতে পারি না তাদের পাশে এ যে বাস্তবতা,কথা বলে ধন থাকলেই ধনী হয় না আর মন থাকলেই সব পাওয়া যায় না, তবে পাশে এসে পিঠে বা মাথায় হাত বুলিয়ে পাশে বসিয়ে দু মুঠো ডাল ভাত দেবার ক্ষমতা আছে এতটুকুই পারি।
আগের মতো কারও ভালবাসা দেখলে হিংসে হয় না হয়ত তাই নিজের ভালবাসা বিলিয়ে দিতে পারি যখন পাশে বসিয়ে মাথায় হাতটি বুলিয়ে দেয় কোন ৫৫ কিংবা ৬৫ বয়সী কোন ব্যক্তি তখন মনটা কেন যেন কেদেঁ ওঠে, এঅশ্রুজল কাউকে হারানোর নয় এ ভালবাসার জল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
আবেগ অথবা গল্পটা ঠিকই ছিল তবে গঠনটা দাগ কাটার মতো লাগেনি তার উপর "নিজের অপরাধী" "গত করেছি" এমন ফ্রেজ ওয়ার্ডগুলোও একটা দূর্বলতা তৈরী করেছে। ভালো আরো ভালো লিখবেন সে আশাও রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।