কিছু কথা ছিল গোপনে অভিসারে নয় , কিছু কথা ছিল নীরবে নিভৃতে নয় । কিছু কথা ছিল মনেমনে দুর্নিবার চিৎকার , কিছু কথা ছিল নিশ্চুপ উদ্যম হাহাকার । কিছু কথা ছিল চুপচাপ চোখের ভাষায় , কিছু কথা ছিল একাকী পাগলা হাওয়ায় । কিছু কথা ছিল কবিতায় অদম্য ভালোভাসার , কিছু কথা ছিল একান্তে আলিঙ্গন উষ্ণতার । কিছু কথা ছিল উদাসী একমনে দুই মন , কিছু কথা ছিল বেফাঁস রেগে যখন তখন । কিছু কথা ছিল একঘেয়ে পুরনো কথা , সব কথা ছিল অনবরত জমানো ব্যাথা ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।