মায়াবন্দী

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

রাজু N/A
  • ১১৯
সযত্নে সাজানো জীবন
নিমিষেই রঙ বদলায়
ভাঙ্গা মনের ভুল সমারোহে
হারাই বেপথে অন্ধকারে ।

এমনওতো হয়
পরিচিত ঘ্রাণের স্পর্শ খুঁজতে
চোখ বুজে বিলীন হতে চাওয়া কাজল
দু-হাতে উড়ে বেড়ায় কষ্ট হারানোর অজুহাতে ।

ঐ হাতে হাত ছিল
পাজরে বন্দী মায়া
হাত ছুটে গেছে
মায়াবন্দী আমি চুপ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান ঐ হাতে হাত ছিল,পাজরে বন্দী মায়া,হাত ছুটে গেছে,মায়াবন্দী আমি চুপ। অসাধারন ভাবনা কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মন ভাঙ্গলে মানুষের দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। ভাঙ্গা মন জোড়া লাগে না কখন...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬