এবার আর ফাগুনের অপেক্ষা করব না, অপেক্ষা করব না নির্মল দক্ষিনা বাতাসের। তার সাথে যদি হয়েই যায় দেখা কোনো মতে ঘোর অমাবস্যায় কিংবা পূর্ণিমায়, চলতি পথে কিংবা নদীর ঘাটে, সবুজ মাঠে কিংবা সমুদ্র সৈকতে, আমি তার সামনে নতজানু হয়ে দ্বিধাহীন বলেই ফেলব- শয়নে, স্বপনে, ঘুমে, জাগরনে কার মুখ সদা হাস্যোজ্জল পূর্নিমা চাঁদের মতো আমার স্মৃতিতে দোলা দিতে থাকে। কার বিহনে রাত কাটেনা,রাত কাটলেও ভোর দেখিনা।
কোন প্রকারে যদি দেখা হয়েই যায় স্রেফ বলে ফেলব ভালবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।