তোমাদের সীমা হীন লোভের আগুনে আর কতদিন দগ্ধ হবে আমার সুদক্ষ সন্তানের রক্তে ঘামা শরীর? তোমাদের সীমা হীন লোভের পাথরে আর কতদিন চ্যাপ্টা হবে আমার সুনিপুণ সন্তানের স্বপ্ন আর দেহ-মন? তোমাদের সীমা হীন লোভের খাঁচায় আর কতদিন বন্দি রবে আমার কর্মঠ সন্তানের সুখ আর সচ্ছলতা? তোমাদের সীমা হীন নীতি-হীনতায় আর কতদিন ঘুরনি খাবে আমার নির্দোষ সন্তানের জীবনের ন্যায্য দাবি?
জবাব দাও- তোমাদের সীমা হীন বর্বরতায়: আর কতটুকু শূন্য হবে আমার বুক, আর কতটুকু মলিন হবে আমার মুখ?
বলো- কে হতে চায় তোমাদের মতো কলঙ্কিত সন্তানের মাতা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।