পারিনি প্রতিবাদ করতে, পারিনি উচিত জবাব দিতে শুধু পেরেছি নীরবে মনে মনে তোমাকে ঘৃণা করতে।
তুমি হয়তো জানো না, তোমাকে কতটা ঘৃণা করি আমি, তুমি এখনো মানুষ হতে পারনি, হতে পারনি মানুবিক।
তোমার সাথে পরিচয়ের অনেক পরে জানতে পারি তুমি এক অসভ্য জন্তু কষায় ঠকবাজ তুমি নারীদের সম্মান দিতে জানো না শিশুদের পারনা ভালবাসতে, তুমি সততার সাথে চলতে পারনা সারাক্ষণ করো নেশা নিজেকে তুমি মানুষ মনে করো? হা! হা! হা! হা! নিজেকে মানুষ বলে দাবী করতে পারনা তুমি!
তুমি কষ্ট দিয়েছ আমায়, অশ্রু ঝরিয়েছ অনেকের আমি প্রতিবাদ করতে পারিনি, দিতে পারিনি উচিত জবাব তোমার প্রতি শ্রদ্ধা ছিলনা কখনে,া ছিল ঘৃনা আর ঘৃনা এখন উচ্চস্বরে বলছি তোমাকে ঘৃনা করি, ঘৃনা করি ঘৃনা করি তোমায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।