প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
এই সব আমি ভালবেসেছি চিরকাল
বাংলার রূপ (এপ্রিল ২০১৪)
নাজমুল হক পথিক
১১
১
২২৯
এই সোমেশ্বরী নদী, এই বটগাছ,
বিশীর্ণ ঝরা পাতা, ক্লান্ত বিকেলের ছায়া,
আমি ভালোবেসেছি চিরকাল ।
টুকরো টুকরো দুঃখ, নিষ্ঠুর মৃত্যু
উদ্বেল কাশবন, হিম জোছনা ,
ময়মনসিংহ গীতিকার কাজলরেখার কান্নার গন্ধ
আমাকে পুড়ায় উত্তর আধুনিক কবিতার মতো ।
ছিয়াত্তরের মন্বন্তর, বেহুলার কঙ্কণের করুন সুর
অন্ধ মৃত জঙ্গলবাড়ি, বুকফাটা চিৎকার ,
ত্রস্ত উত্যক্ত কুমারী নারীর নীল উদাস দৃষ্টি ,
নক্ষত্রের মতো ছায়া ফেলে ক্লান্ত রোমশ বুকে ।
গারো পাহাড় থেকে ধেয়ে আসা ভয়ংকর ঢেউ ,
প্রিয়ার শাড়িতে লেপটে থাকা অজস্র কলঙ্ক ,
নারীর বিক্ষত রক্তাক্ত নাভিমূল ,
রাত্রির বিক্ষুব্ধ অন্ধকার
আম-জাম-হিজলের নরম বিষন্ন গভীর ছায়া,
জলন্ত আগুন, বস্তির ক্লেদভরা জীবনের চিৎকার,
নিহত আত্তার আহাজারি ,
এইসব আমি ভালবেসেছি চিরকাল ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আরমান হায়দার
জুলাই সংখ্যায় লেখা নেই। তাই এই কবিতাটিই পড়লাম , ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ আগস্ট, ২০১৪
F.I. JEWEL N/A
# সুন্দর একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৪
মিলন বনিক
আনন্দ বেদনার কাব্য গাথা...প্রকৃতির সাথে বাসতবতার বেড়ে উঠা...ভালো লেগেছে ভাই...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ এপ্রিল, ২০১৪
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
'জীবনের ধন কিছুই যাবে না ফেলা।'' সুখ দুঃখ অভিমান আহাজারি এই নিয়েই তো বেঁচে থাকা। এই সবই তো ভালবাসার ধন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ এপ্রিল, ২০১৪
আপেল মাহমুদ
অসাধারন কবিতা। শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ এপ্রিল, ২০১৪
সকাল রয়
so nice
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ এপ্রিল, ২০১৪
দীপঙ্কর বেরা
ছোট ছোট চিত্র মালা খুব সুন্দর ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ঘণ্টা আগে
গুণটানা নৌকা
টুকরো টুকরো দুঃখ, নিষ্ঠুর মৃত্যু উদ্বেল কাশবন, হিম জোছনা , ময়মনসিংহ গীতিকার কাজলরেখার কান্নার গন্ধ আমাকে পুড়ায় উত্তর আধুনিক কবিতার মতো ।মন ভরে গেলো দাদা অসাধারন বুনন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৪
কবিরুল ইসলাম কঙ্ক
রাত্রির বিক্ষুব্ধ অন্ধকার আম-জাম-হিজলের নরম বিষন্ন গভীর ছায়া, ---- কবিতা খুব ভালো লাগলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ এপ্রিল, ২০১৪
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ভাল কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ এপ্রিল, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৭ নভেম্বর - ২০১২
গল্প/কবিতা: ৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী