অবহেলায় ধুকে ধুকে মরে জাতির সহস্র কোটি সন্তান হাটে ঘাটে মাঠে রাজপথে আর ফুটপাতে ওরা মুখ গুজে মুখ বুঝে পড়ে থাকে অবহেলায় ওরা বয়স্ক, ওরা শিশু, ওরা রোগাক্রান্ত, ওরা মাদকাসক্ত ওদের ভিতর আরো আছে স্বামী পরিত্যক্ত অবলা নারী ক্ষুধিত, তৃষিত, অসহায় পানে ওরা দেখে হাঁকিয়ে যাচ্ছে গাড়ি, হেঁটে যাচ্ছে পথচারী কি ব্যস্ত ওরা ! একবারও তাকায়না আমাদের পানে ভাবেনা আমরাও মানুষ, আছে বাঁচার অধিকার। কিন্তু কি আশ্চর্য ! ওরা এই স্বীকৃতি দিতে চায়না আমাদের বলে, যাকনা মরে আপদগুলা পরিস্কার-পরিচ্ছন্ন থাক হাট, ঘাট, মাঠ, পথগুলা। হায়রে মানুষ আকৃতির মানুষ ! মানবিকে একটুও নাই যাদের হুস, এদেরকে বিভাবে আমি বলি, এরা মানুষ !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনিরুজ্জামান মনির
দারুণ লিখেছেন ভাই । আমার পাতায় আমন্ত্রণ রইল । ভোটও রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।