উৎসবে যদি এত আনন্দ, কেন, তাতেই থাক না বন্দী? দিবসগুলোতেই যদি সব গর্ব, তাতেই রাখ না সব কর্মসূচী কাজের কাজ ওটুকুই তো রেখেছ বাকী!
প্রজন্ম অভিশাপ দেবে তোমাদের বলে দিচ্ছি… পূর্বসূরীর মোড়ানো পথে অনেক হেঁটেছ আপাততঃ ‘ই’ ‘শে’ যুক্ত দিবসগুলো দূরে রাখ সকল দিবসে কাজ কর, জেগে ওঠো স্ব-জাতি।
এক লোকমা তোমার, আরেক লোকমা রেখে উঠে যাও মানুষ- বাকীটা সন্তানের, এখানেই গর্ব মানুষের! উত্তরসূরীরা অভিশাপ তুলে নিয়ে তোমাদের জন্মদিবসে ‘ই’ ‘শে’ লাগিয়ে পঞ্জিকা রাখবে, দেখবে, এখনি বলে রাখছি। ¬¬¬ আমি তোমাদের কিংবদন্তি হতে বলছি না, শুধু উত্তরাধিকারীদের ফিসফিস হতাশাতে কান দিতে বলছি।
(শ্রদ্ধাবনত চিত্তে কবি আবু জাফর ওবায়দুল্লাহ্ এবং তাঁর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটিকে স্মরণ করছি।)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।