অত্যাচার,লাঞ্ছনা,অবহেলা-এরা সয্য করেছে কত , বাংলার শহিদ হতে এরা মাথা করেনি নত। যখন দূরে বেজেছিল যুদ্ধের বিষাণ, উঠেছিল কামানের রোল এদের জন্যই সুরক্ষিত ছিল মাতৃভূমির কোল, এখনো বঙ্গে ধন্বিত হয় এদের কন্ঠধ্বনি এরা সর্বদা অমর ,মাতৃভূমির নয়নের মণি তাই- এদের রক্তঝরা কোমল দেহ ; আবার নতুন করে সাজাবে কেহ, তাদের আদর্শকেই করবে আন্দোলোনের পথ। এগিয়ে যাবে সাহস নিয়ে, হাতে নিয়ে বল , এই রক্তক্ষচিত বাংলাকে আবার করবে শস্যশ্যামল। মাতৃভূমির বক্ষে যখন শত্রুর গুঞ্জন, তখনই সবকিছুকে পিছনে ফেলে এদের আগমন। এদের মধ্যেই একদিন জ্বলে উঠেছিল বিদ্রোহের বহ্নিশিখা, এরা আবার শত্রুর দমনে কঠোর হয়ে দেবে দেখা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
বয়স দেখে ..এবং আপনার কবিতা দেখে খুবই খুসি হলাম ছোট বন্ধু ...শুভকামনা আপনার জন্য ..প্রেরণা চালিয়ে যাবেন ..আগামীতে অনেক বড় কবি হবেন আশাকরি ...ধন্যবাদ
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।