স্মৃতির হাতছানি

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

শাহীন মাহমুদ
  • ১৮
  • ১
  • ১১২
দুরে বহু দুরে বৃষ্টি ভেজা মাঠ
আরও বহুদুরে মেঘ রং মিশে কালো আকাশ ।।

অজানা গন্তব্যে হেটে চলা, একলা পথে
ঝিম ধরা সন্ধ্যায় আনমনে
কিছু ভেবে কিছু না ভেবে

সংস্পর্শে কিছু দুস্পাপ্য স্মৃতি, সঙ্গী নির্বাক সাথে।।

কুয়াশার মত ধোয়টে অন্ধকার-আর সঙ্গী কালচে দুঃখ
গ্রাস করে অচেতন দেহ আমার
ভাসিয়ে দেয় ঝরনার মত ভেসে আসা জল- সেই বৃষ্টিতে,
যে জল ঝরছে কারও চোখের কোনে, মনের আরও গহীনে।

একলা পথে হঠাৎ যদি কেউ দাড়ায় সমুখে
যেভাবে প্রথমা দাড়িয়েছিল সবুজ শাড়িতে,
আজও সেই দিন স্মৃতিতে অম্লান- প্রথম দেখা প্রথম কথা প্রথম সেই প্রিয়জন;

ঘন বরষা চোখ মেলতেই শুন্য সব কিছু
কেই নেই পাশে, নেই কেই সমুখে
অবিরত তাই চলছি হেঁটে
পিছনে ফেলে সব স্মৃতি
অজানা অচেনা কারও হাতছানিতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) বেশ ভালো , আর ভালর জন্য চেষ্টা অব্যাহত থাকুক ।
সালেহ মাহমুদ বেশ চমৎকার কবিতা।
আহমেদ সাবের প্রথমে গল্প-কবিতায় স্বাগতম। ভাব, উপমা এবং উৎপ্রেক্ষায় নান্দনিক একটা কবিতা। অসাধারণ।
মিলন বনিক প্রথম কবিতা...খুব সুন্দর কবিতা..ভালো লাগলো...
ম তাজিমুল ইসলাম যেভাবে প্রথমা দাড়িয়েছিল সবুজ শাড়িতে, আজও সেই দিন স্মৃতিতে অম্লান- প্রথম দেখা প্রথম কথা প্রথম সেই প্রিয়জন; ..........................চমৎকার

০৯ আগষ্ট - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী