পরিবার সমাচার

পরিবার (এপ্রিল ২০১৩)

ম তাজিমুল ইসলাম
  • ৩২
  • ৬৩
একটি ছিল ছোট্ট বাগান ফুলে ফলে ভরা,
পরিচর্যায় ভালবাসায় ছিলনা কোন জ্বরা।

নিত্য ছিল বসন্ত তার নিত্য ফোটে ফুল,
আদর সোহাগ দিতে নিতে করতো না কেউ ভুল।

নানা জাতের নানা গাছে বাগান ভরপুর,
কোন গাছে যে কি মহিমা বুঝা বহুদূর।

গাছের সাথে আগাছা যে রয়ে গেল হায়,
আগাছাই বড় হ,ল সামাল দেওয়া দায়।

বাগানে যে বৃক্ষটি সবার চেয়ে সেরা,
পরগাছার বাহুডোরে পড়ে গেল ধরা।

মাতা পিতা ভ্রাতা ভগ্নি ছিল যাহার প্রাণ,
তাঁদের এখন তাহার কাছে নেইকো কোন স্থান।

যার ছিলনা বিষয় বাসনা সম্পদের টান,
সেই এখন সবার আগে খোঁজে তাহার স্থান।

একদা ছিল যার স্বপ্ন ভরা মন,
স্বজনেরা হ,লো পর আপন হ,লো ধন।

নীতি কথার গুনে যিনি ছিল খ্যাতিমান,
তিনি এখন গেয়ে বেড়ায় পরচর্চার গান।

আসুন সবাই দোয়া করি এমন হউক সংসার,
সবাইকেই আপন করি সবাই হউক সবার।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Akhteruzzaman N/A ছন্দময় এবং সুন্দর| অনেক অনেক শুভ কামনা রইলো|
ধন্যবাদ আক্তার ভাই---
সিমলা ঘোষ অনেক ভালো লাগালো-----
ওসমান সজীব আসুন সবাই দোয়া করি এমন হউক সংসার, সবাইকেই আপন করি সবাই হউক সবার। দারুন কবিতা
অনেক অনেক ধন্যবাদ-----
মিলন বনিক খুব সুন্দর কবিতা...অনেক অনেক ভালো লাগা....
অনেক অনেক ধন্যবাদ-----

১৮ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী