সভ্যতারই সরল ছায়ায় আঁকড়ে আছে কোন সে দল কে হবে আজ কান্ডারী আয় রাখ হাতে হাত গড় বাহু বল। উঠবি তোরা আলো হয়ে; ঝড়ের সাথে পাল্লা দিয়ে, দুঃশমনেরই কালো থাবা রুখে দিবি বুক চিতিয়ে।
জানান দিয়ে এগিয়ে চল; আপন শিরকে উচ্চে ধর, দূর্গ গড়বি প্রতি মনে সরলতার বিশ্বাস নিয়ে। পথ যতই আধার কালো; ভেঙ্গে চুড়ে সব করবি ছাই, চল ওরে চল হিমালয় পানে, গেয়ে ওঠ ওর নব জয়গান।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।