প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আমাদের দু'ছত্র
আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)
মোঃ গালিব মেহেদী খাঁন
৩
0
৭৮
ততটা গভীরে পৌঁছুতে পারি যতটা গভীরে তুমি নিরাভরণ।
ততটা বুঝতেই পারি তোমায় যতটা দুর্ভেদ্য তুমি।
নিমেষে অন্তঃস্থল ঘুরে আসতে পারি যতটাই আড়াল করে রাখ নিজেকে।
স্মিত ঠোটের অনুচ্চ শব্দে নির্ভুল মালা গাঁথি।
বুকের গভীরে যেখানে ভালবাসার দোলাচল, সেখানে
আমার নিত্য চলাচল ভবঘুরে পথিকের মত।
তোমার উদাস চোখ যে পথের দিশা খোঁজে সেখানেই করি বাস।
অথচ কিছুতেই দুজনার হতে পারিনা দুজন কিছুতেই।
তুমি নিত্য গড় আমায় চোখের জলে, বারংবার ধুয়ে যাই।
পরম যত্নে গড় আবার।
তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে আমার নবজন্ম লাভ।
উচ্ছ্বাসে তোমার মরে যাই।
তোমায় আমায় বিরহী প্রহর বেধে রাখে অনন্তকালের মাঝে
অনির্বাণ চিতায় ভস্মীভূত হই, নগ্ন অবয়বে জড়াই দোহে।
আমি কি চেয়েছি তোমায় অথবা তুমি?
অথচ একাত্মা হয়েই আছি।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
তোমায় আমায় বিরহী প্রহর বেধে রাখে অনন্তকালের মাঝে অনির্বাণ চিতায় ভস্মীভূত হই, নগ্ন অবয়বে জড়াই দোহে। আমি কি চেয়েছি তোমায় অথবা তুমি? অথচ একাত্মা হয়েই আছি।ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন)
অনেক শুভকামনা আর ভোট রইল...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মিনিট আগে
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
‘আমি কি চেয়েছি তোমায় অথবা তুমি? অথচ একাত্মা হয়েই আছি’-তাহলেত কোন অপূর্ণতা নেই,নিষ্ক্রিয় মৌলের মত নিশ্চুপ , নির্বিবাদ, অনেক ভালো লিখেছেন কবি, শুভ কামনা আর ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ ডিসেম্বর, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ মে - ২০১২
গল্প/কবিতা: ২৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী