গন্তব্য বলে আমার সম্মুখে আর কোনো পথই খোলা নেই বলে ধরে নিয়েছি যখন যখন জীবনের প্রতিটি গলি ছেয়ে গেছে ঘুট ঘুটে দোযখের আঁধারে দোযখই যখন আমার একমাত্র নিয়তি- বলে মেনে নিয়েছি; ঠিক তখনই- "তোমায় ভালবাসি, হে পুরুষ" -এই মন্ত্রোচ্চারণে বেহেশতী পূর্ণিমা জ্বেলে দু'বাহু বাড়ায়ে নিজেকে আমার একমাত্র শেষ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করে নিলে তুমি, হে নারী! আমার যাযাবর ভিখারী কন্ঠে অনন্ত জীবন ধরে যদি জপ করি- "আমিও ভালবাসি তোমায়, হে বাঞ্ছিত নারী!" তবুও জানি তোমার মহিমা গাওয়া কখনোই ফুরোবার নয়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।