কতো সহজে আমি ভাবি- 'মা' কতো সাবলীলতায় আমি বলি - 'মাগো' কতো মধুরভাবে আমি ডাকি- 'মা'
বিজ্ঞানকে সত্য জেনেই মানি- তোমার ভাবনার সঞ্চারে বেড়েছে যে ভ্রূণ -সেই-তো আমি আমার চেতন - অচেতন ভাবনা জুড়ে- তোমার আধিপত্য ও বিস্তার, হে বঙ্গ জননী- মা আমার সমাজ ও মনোবিজ্ঞান বলে- তোমার শেখানো বুলিই আমি বলি আমার উচ্চারণে তাইতো আমি সদা সাবলীল তোমার বাংলা'য়; সহজাত আমার ডাকা-ডাকিও- তোমারই ভাষায়, মাগো - মা আমার আমিও সহজ তাই তোমার সরল ডাকে- "খোকা এলি!।" - সেটাও বাংলা'য়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।