আজি কোন বরষায় এত জল নদী-মাঠ-ঘাট করে ছলছল। কোন হর্ষে তোমার হৃদয় উচ্ছলিত হয় বার বার, কোন রূপসীর হস্তে কাঁকন বাঁজে রুম-ঝুম শতবার। কোন কন্ঠে এত মধুরতায় সেঁতার বিহীন আকুলতা, কোন পরশে সুখের আশায় অবাক করা এত অধিরতা। কোন নয়নে সুদূরপানে দৃশ্যমান অপরূপ প্রকৃতি, কোন আবেশে স্বপ্নের বিভোরে খুঁজে পাও হৃদয়ের আকৃতি। আজি কোন বরষায় এত জল হৃদয় নদীর জল করে টলমল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ
আজি কোন বরষায় এত জল
নদী-মাঠ-ঘাট করে ছলছল। ------- আজিম দুটি লাইনে অন্ত্যমিল চমৎকার । আর পুরো কবিতাটিও খুব ভাল লাগলো । সেই সাথে শুভ কামনা থাকলো ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।