সংবিধানের কালো হরিণ ছুটছে দেখ ছুটছে টাকার পাহাড় কোলে নিয়ে লুটছে মজা লুটছে কালো হরিণ সাদা বাঘের জমছে না আর খেলা বিজ্ঞ ছাগল মানুষ খাবে হাসছে তার চেলা সাদা বাঘ ও বিজ্ঞ ছাগলে জমছে যে ভালোবাসা ডিকশনারির শব্দগুলো হারিয়েছে ভাষা !
সাদা বাঘ ও বিজ্ঞ ছাগল অথবা কালো হরিণ মুখোশ পড়া মহা সাধক ভিতরটা আবর্জনা ভীষণ বোধে ভাবুক পেঁচা উদাসীনতায় বিলীন মানুষ নামের মানুষগুলোর গল্পগুলোই মলিন। গুমিয়ে থাকে গুমিয়ে থাকো বইয়ের পাতায় আগুন জ্বলা রুপ ! আগুন আসে ফাগুন আসে বলকে উঠে ধূপ! আর কতকাল আর কতকাল দেশের মালিক খাবে ঘাস মাংস খাদক জন্তুগুলোর আর কতকাল হব দাস?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম
এমন একটা বিষয় তুলে ধরেছেন, যা নিয়ে এখন কারো কোন মাথা ব্যাথা নেই । সবই চলছে হুজুগ তালে । ব্যাপক মানুষের মাঝে সততা, সচেতনতা আর দেশপ্রেম না থাকায় এমনটি হচ্ছে । আপনাকে ধন্যবাদ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।