বিজ্ঞ ছাগলে , সাদা বাঘ অথবা কালো হরিণ

ক্ষোভ (জানুয়ারী ২০১৪)

ওসমান সজীব
  • ২৩
  • ৫৪
সংবিধানের কালো হরিণ ছুটছে দেখ ছুটছে
টাকার পাহাড় কোলে নিয়ে লুটছে মজা লুটছে
কালো হরিণ সাদা বাঘের জমছে না আর খেলা
বিজ্ঞ ছাগল মানুষ খাবে হাসছে তার চেলা
সাদা বাঘ ও বিজ্ঞ ছাগলে জমছে যে ভালোবাসা
ডিকশনারির শব্দগুলো হারিয়েছে ভাষা !

সাদা বাঘ ও বিজ্ঞ ছাগল অথবা কালো হরিণ
মুখোশ পড়া মহা সাধক ভিতরটা আবর্জনা
ভীষণ বোধে ভাবুক পেঁচা উদাসীনতায় বিলীন
মানুষ নামের মানুষগুলোর
গল্পগুলোই মলিন।
গুমিয়ে থাকে গুমিয়ে থাকো
বইয়ের পাতায় আগুন জ্বলা রুপ !
আগুন আসে ফাগুন আসে
বলকে উঠে ধূপ!
আর কতকাল আর কতকাল
দেশের মালিক খাবে ঘাস
মাংস খাদক জন্তুগুলোর
আর কতকাল হব দাস?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ ছড়ার আদলে দারুন লিখেছেন। শিক্ষণীয় তো বটেই...
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
সূর্য N/A বর্তমান এভাবেই চলে যাচ্ছে, যাবেও হয়তো...। প্রথম চার-পাঁচটা লাইতে যে গতি ছিলো পরে সেটা থমকে থমকে এগিয়েছে।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
এস, এম, ইমদাদুল ইসলাম এমন একটা বিষয় তুলে ধরেছেন, যা নিয়ে এখন কারো কোন মাথা ব্যাথা নেই । সবই চলছে হুজুগ তালে । ব্যাপক মানুষের মাঝে সততা, সচেতনতা আর দেশপ্রেম না থাকায় এমনটি হচ্ছে । আপনাকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
সুমন ভেবে না ভেবে দেশের মালিকরাই মানে আমরাই ঘাস খাবার আয়োজন করে ফেলি। বেশ ভাল লাগল কবিতা।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
সাদিয়া সুলতানা ভালো লাগলো
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
ইন্দ্রজিৎ মন্ডল ভাল লাগল আপনার কবিতা ।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
রাজীব ভৌমিক অনবদ্য ;
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৪
ইসহাক খান রূপকের ব্যবহারে অভিনবত্ব আছে। শুভেচ্ছা।
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০১৪
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন হয়তো সময় আসবে আথবা আসবেনা তবু আশা করতে থাকব....। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০১৪

১৯ এপ্রিল - ২০১২ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬