আমি আমার পরিচিত বিছানায় শুয়ে আছি ছুটে চলা সমুদ্রে বায়বীয় তরঙ্গ থোকা থোকা আলো থোকা থোকা অন্ধকার বসে আছে ভালোবাসা কোন বাড়ি নেই সবটুকু-ই ভালোবাসা কোন সময় নেই সবটুকু-ই সময় জোছনা সে তো আস্ফালন অচেনা আবেগ বের করে আনে ঝলমল ঢেউ
কি ভয়ংকর! মায়ায় ঢাকা শহর উদাসীনতার মৃত্যুবরণ সত্য লিখতে হয় অন্ধকার গুহায় কাকের সুরেলা গান বৃদ্ধ ঘাস ফড়িং কবিদের সস্তায় বরণ মিথ্যার মজবুত ব্যাকারণ । আমরা পৃথিবীতে শুয়ে থাকি আমাদের পরিচিত বিছানায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।