মনের খবর মনই জানে মন গহীনে ভাঙা গড়া। মনে মনে রক্ত ক্ষরণ মন হারিয়ে মন মরা। শিকড় ছিঁড়ে মন উড়ে যায় কোন অজানায় সেই জানে। কেউ আমায় টানে না তো টানে আমার মন টানে। মনের মাঝে বিলাপ করে কোন অচেনা মন পাখী, বুঝিনাতো মনের ভাষা মনের মাঝেই মন আঁকি। মন আমায় চিনে নাতো আমিও কি আর চিনি তাকে? মনের মন চিনে কি কেউ কোন গহীনে মন থাকে? মনের দরে মন কিনেছি দাম দিয়েছি মন্দ না। মন তবু মন্ত্রণা দেয় করে যে কার বন্দনা। মনে মনে অংক কষি মনতো অংক পারে না মন চায় মনটা ছাড়ি মন তো আমায় ছাড়ে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হৃদয় ছুয়েঁ গেল। অথচ আপনি আটকাতে পারলেন না। ঠিক হলো কি? । (আমার অমন পালিয়ে বেড়া মন/ ধরব তারে কেমন করে কি হবে এখন?) তানি/ সযত্নে রাখলাম আপনার ধন্যবাদখানি।
প্রদীপ
খুব খুব খুব ভালো লাগলো! আর কবিতাটি পড়ে একটা নতুন ছন্দ খুজে পেলাম! প্রথম ৪ ও শেষের ৪ লাইন এর ছন্দ! অনেক অনেক অভিনন্দন রইল আপনার জন্য! ভালো থাকবেন!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।