ছোট্ট সোনা

ব্যথা (জানুয়ারী ২০১৫)

মবিন সরকার
  • 0
  • ১২১
ছোট্ট সোনা বলল হেঁসে উঁহ দাঁতে ব্যাথা,
ওমনি তাকে বললুম আমি ব্রাশ করার কথা।
ব্রাশ করে বলল হেঁসে আর ব্যাথা নেই,
ওমনি তাকে কোলে টেনে একটু চুমা দেই।
ছোট্ট মনি বলল আবার উঁহ কানে ব্যাথা,
ওমনি আমি বললুম তাকে লাগিয়েছ ঠিক গুতা।
ছোট্ট মনি বলল আমায় লাগিয়িছি একটু,
আমি তাকে বললুম দিবানা কানে কিছু একটু।
ছোট্ট মনি বলল বাবা উঁহ পেটে ব্যাথা,
ওমনি তাকে বললুম আমি খেয়েছকি ময়লা যথাতথা?
ছোট্ট মনি বলল আমায় হাত ধুইনি খাবার সময় তাই কি এই ব্যথা?
ওমনি আমি বললুম তাকে এই যে সোনা বুঝতে পেরেছ এটাই আসল কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ruma hamid অনেক সুন্দর ।
শেখ শরফুদ্দীন মীম ভিন্নধরনের কবিতা। শুভকামনা রইল। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
মোহাম্মদ সানাউল্লাহ্ সোনা মনিদের জন্য শিক্ষামূলক ছড়া ! খুব ভাল লাগল ।
সৃজন শারফিনুল সুন্দর শিশুতোষ কবিতা ভাল লাগলো।
সূর্য N/A ছোট্ট বাবুদের শেখানোর সুন্দর উপায় ভাল লেগেছে।
গোবিন্দ বীন ছোট্ট মনি বলল বাবা উঁহ পেটে ব্যাথা, ওমনি তাকে বললুম আমি খেয়েছকি ময়লা যথাতথা? ভাল লাগল,দাদা।পাতায় আমন্ত্রন রইল।

১৫ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬