এক জিন্দা লাশের আত্মকাহিনী

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১২
  • ৫৮
হররোজ জেগে উঠে বেহায়া ভোর
আর সাথে নিয়ে আসে
তালকানা রাতের এক একটি ঘাতক প্রহর
যে কৃষ্ণকুঞ্জে
নিরবে বুকের ছাতি মেলে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই
চোখ থাকতেও দেখার উপায় নেই
পা থাকতেও চলার শক্তি নেই
হৃদয় থাকলেও ভাবার সুযোগ নেই
আর
মুখ সে যেন কোনদিনই ছিল না
ঘরে-বাইরে কোথাও এক বিন্দু নিঃশ্বাসের বিশ্বাস নেই
মাঝে মাঝে অন্ধ হৃদয়ের বন্ধ কাঁটাতারে চিমটি কেটে দেখতে হয়
আদৌ বেঁচে আছি
নাকি
মরে গেছি ----
অবশ্য এখানে বাঁচা-মরায় কোন ইতর-বিশেষ নেই
তবু
অন্ধ চোরাগলিতে
বুলেটের অগ্রভাগে
এফ সিক্সটিনের ---
আর
বুলডজারের হিংস্র ভালোবাসায়
এখনও জীবনের মানে খুঁজে বেড়াই
এই গ্রহের সাতশ কোটি মানুষের কত কোটি চোখ
আমার জানা নেই
সবাই তামাশা দেখে
কেউ কিছু বলে না
অসহায় বলে কারো এতটুকু করুণা হয় না
কত রাত আসে
কত দিন আসে
কত তাল-তমালের বদলায় ভাগ্যের চাকা
শুধু
এই বধ্য ভূমির
জিন্দা লাশ গুলোর
ভাগ্যের কোন পরিবর্তন হয় না
হয় না ---
হয় না ---!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক Osadharon laglo vaiya.nidarun sotto amader sob somoy kaday .apnake salam.janai
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন তানি আপু।
শামীম খান নিদারুন সত্য কথা । আর মানুষের মৃত্যু যেন মানুষকে এখন আর ছুঁয়ে যায় না । সুন্দর কবিতা । ভাল লাগা জানিয়ে গেলাম ।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
মিলন বনিক জসীম ভাই...সুন্দর কবিতা আর নিরন্তর ভালোলাগা....
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মিলন দা।
এস, এম, ইমদাদুল ইসলাম আমরা এমনই লাশ হয়েই এখন বাস করছি এ সমাজে । সমসাময়িক ভাবনা । দারুণ !!
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ইমদাদ ভাই। অনেকদিন পরে আপনাকে পেয়ে খুব ভাল লাগলো ।
আখতারুজ্জামান সোহাগ ‘‘এই গ্রহের সাতশ কোটি মানুষের কত কোটি চোখ আমার জানা নেই সবাই তামাশা দেখে কেউ কিছু বলে না অসহায় বলে কারো এতটুকু করুণা হয় না ’’ দারুণ বলেছেন ভাই। অসাধারণ। শুভকামনা।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
মাইদুল আলম সিদ্দিকী দারুণ!! খুব ভালো লাগলো শ্রদ্ধাভাজন।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
biplobi biplob Ba! Darun hoyasa tho Josim vi, bash valo lagasa.
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন বিপ্লব ভাই ।
এই মেঘ এই রোদ্দুর চমৎকার লিখেছেন
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ছবি আপু ।
মালেক জোমাদ্দার চমৎকার এক জিন্দা লাশের আত্মকাহিনী জসীম ভাই, আমার লেখা পড়ার অনুরোধ থাকলো। শুভ কামনা।
অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল মালেক ভাই । আপনার লেখা অবশ্যই পড়ব ভাইয়া ।
সাদিয়া সুলতানা এই বধ্য ভূমির জিন্দা লাশ গুলোর ভাগ্যের কোন পরিবর্তন হয় না হয় না ---তবু আমরা আশায় থাকি। শুভকামনা কবি।
অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল সাদিয়া আপু ।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬