হররোজ জেগে উঠে বেহায়া ভোর আর সাথে নিয়ে আসে তালকানা রাতের এক একটি ঘাতক প্রহর যে কৃষ্ণকুঞ্জে নিরবে বুকের ছাতি মেলে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই চোখ থাকতেও দেখার উপায় নেই পা থাকতেও চলার শক্তি নেই হৃদয় থাকলেও ভাবার সুযোগ নেই আর মুখ সে যেন কোনদিনই ছিল না ঘরে-বাইরে কোথাও এক বিন্দু নিঃশ্বাসের বিশ্বাস নেই মাঝে মাঝে অন্ধ হৃদয়ের বন্ধ কাঁটাতারে চিমটি কেটে দেখতে হয় আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি ---- অবশ্য এখানে বাঁচা-মরায় কোন ইতর-বিশেষ নেই তবু অন্ধ চোরাগলিতে বুলেটের অগ্রভাগে এফ সিক্সটিনের --- আর বুলডজারের হিংস্র ভালোবাসায় এখনও জীবনের মানে খুঁজে বেড়াই এই গ্রহের সাতশ কোটি মানুষের কত কোটি চোখ আমার জানা নেই সবাই তামাশা দেখে কেউ কিছু বলে না অসহায় বলে কারো এতটুকু করুণা হয় না কত রাত আসে কত দিন আসে কত তাল-তমালের বদলায় ভাগ্যের চাকা শুধু এই বধ্য ভূমির জিন্দা লাশ গুলোর ভাগ্যের কোন পরিবর্তন হয় না হয় না --- হয় না ---!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ
‘‘এই গ্রহের সাতশ কোটি মানুষের কত কোটি চোখ
আমার জানা নেই
সবাই তামাশা দেখে
কেউ কিছু বলে না
অসহায় বলে কারো এতটুকু করুণা হয় না ’’
দারুণ বলেছেন ভাই। অসাধারণ।
শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।