একটা কথা ছিল বলবার একটুখানি সময় হবে কি তোমার তোমাকে খুব মিস করছি এই বৃষ্টি ভেজা বিকেলটায় .... তুমি কি কখনো মিস করো?
এখনো বৃষ্টি হলে ঝুম বৃষ্টিতে এক চোট ভিজে নেই গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁয়ে দেই তোমার ছোঁয়া পাব বলে... তুমি কি আমার ছোঁয়া পাও?
বৃষ্টির কানে কানে গান শুনাই- আমার সারাটা দিন মেঘলা আকাশ তোমাকে শোনাবো বলে.. আমার বৃষ্টি বিলাস সীমা ছাড়ায় তারুণ্যের উল্লাসে নিত্য অবিরাম তুমি কি শুনতে পাও?
এখনো বর্ষা এলে আষাঢ়ের বৃষ্টি ভেজা প্রথম কদম ফুল তোমার হাতে দেব বলে সযত্নে রেখে দেই আমার কাছে, কদম ফুলের মালার জন্যে এই বর্ষা দিনে তুমি কি অপেক্ষা করো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।