প্রাপ্তির অমৃতে আজ বসবাস তৃষ্ণাহীন শূন্যতায় আটপৌরে সান্নিধ্যে জলে আর ঢেউ ওঠে না- হৃদয় তেপান্তর স্বপ্নের পূর্ণতায়.........!
তবু মাঝে-মাঝে চঞ্চলতা জাগে মাঝে-মাঝে বুকে মৃদু কাঁপন লাগে। (তোমারই সাড়া নেই) আচমকা মনে পড়ে যায়, ”বহুদিন চাঁদের আলোয় চোখে চোখ পেতে রচিত হয়না বিমূর্ত কামনা।” -’ভালবাসা’,তোমার সুগন্ধ কেন পারিনা ছুঁয়ে দিতে?
জানো নাকি,আমাদের ঘর গুমোট অবহেলায় আছে পরে স্থূল হিসেবী মাকড়শার জালে স্মৃতি ঝাপসা দূষিত; পরতে পরতে ঘন অন্ধকার...... সবকয়টা জানালা এবার খুলে দিতে চাই আবার নতুন করে শিহরিত হতে চাই।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।