বর্ষার রিমঝিম

বৃষ্টি (আগষ্ট ২০১২)

স্বাধীন
  • ৩০
  • ২৫
রিমঝিম রিমঝিম বৃষ্টি
সারাদিন অবিরাম ঝরে যায়
মনটায় ভাবাবেগ সৃষ্টি
কি কথা গোপনে বলে যায়।

টুপটাপ চুপচাপ ঝরে জল
রই চারপাশ দেয়ালে বন্দি
জলেরা একাধারে কল কল
বয়ে যায়, যেন এক সন্ধি।

চারপাশ সবুজের ঘনঘটা
পাতাগুলো থরথর কাঁপছে
বারিধারা পরছে ফোটা ফোটা
সূর তুলে সকলেই নাঁচছে।

শ্রাবণের অবিরাম ছন্দে
জানালার শিক ধরে অপলক
মন ভাসে অনাবিল আনন্দে
খুজে পাই স্বর্গীয় ঝলক।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
suvojit1 অনেক ভাল লাগলো
ওসমান সজীব টুপটাপ চুপচাপ ঝরে জল রই চারপাশ দেয়ালে বন্দি জলেরা একাধারে কল কল বয়ে যায়, যেন এক সন্ধি।...দারুণ ছন্দময় কবিতা
আহমেদ সাবের বাহ! চমৎকার একটা ছন্দের কবিতা। বৃষ্টির টুপটাপ যেন শুনতে পেলাম। ভাল লাগল কবিতা।
ডা. মো. হুসাইন আলী সুন্দর ছন্দের কবিতা পড়ে খুব ভালো লাগলো।শুভ কামনা রইল।
নিলাঞ্জনা নীল সুন্দর ছন্দময়...
সালেহ মাহমুদ সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো।
ইউশা হামিদ চারপাশ সবুজের ঘনঘটা পাতাগুলো থরথর কাঁপছে বারিধারা পরছে ফোটা ফোটা সূর তুলে সকলেই নাঁচছে। -------- ----- ------- বৃষ্টির প্রকৃত চিত্র !!!!! অনেক অনেক ভাল লাগলো কবিতা । অভিনন্দন ও শুভ কামনা ।
মৌ রানী শ্রাবণের অবিরাম ছন্দে জানালার শিক ধরে অপলক মন ভাসে অনাবিল আনন্দে খুজে পাই স্বর্গীয় ঝলক। ....... পুরো কবিতাই চমৎকার ছন্দে লেখা। খুব ভালো মুগ্ধ হলাম ।
পন্ডিত মাহী ছন্দের কাজ দেখি। সেটা এক কথায় দারুন।
মিলন বনিক দারুন লাগলো...ছন্দময়তা..কবিকে শুভেচ্ছা....

২৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী