প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রথম দেখা ,শেষ দেখা
বৃষ্টি (আগষ্ট ২০১২)
Mohammad Anisur Rahman Shanto
১১
১
৩৩২
কান্না এলে কাঁদে সবাই ,
আকাশটারও এই রীতি ।
বৃষ্টির সাথে আছে জড়িয়ে ,
আমার কিছু স্মৃতি ।
বন্ধু যদি ভাবো আমায় ,
বলি তোমার কাছে ।
দোহাই তোমার বলোনা যেন,
ভালোবাসাই মিছে ।
পড়ন্ত এক বিকেল বেলা,
ছাদে হলো দেখা ;
তখনও ঠিক জানতাম না ,
"কি আছে ভাগ্য রেখায় ?"
বৃষ্টি হলে জানালার পাশে ,
থাকতো দাড়িয়ে ;
আমার চোখে পড়লে চোখ,
যেত পালিয়ে ।
কম্পিত সেই চোখের পলক ,
মায়ার মোহনা ;
চোখাচোখি হলে প্রিয়া
আর তাকায় না ।
ভর দুপুরে বৃষ্টি এলে,
চলে যেতো ছাদে ।
বোঝ এবার ! পড়েছি বন্ধু
কেমন মেয়ের ফাঁদে ।
সন্ধ্যা হলেই তাকে দেখতাম,
পড়ার ঘরে যেতে ;
ফোনে যদি কথা বলতাম ,
শুনতো আড়ি পেতে ।
তার ছিল আরেক অভ্যেস ,
জোড়ে জোড়ে পড়তো ;
তা শুনে মনটা আমার ,
কেমন যেন করতো ।
সেই আমি আজ বৃষ্টি ভেঙে,
পখ চলেছি একা ;
এই হল প্রিয়ার সাথে ,
এক পলকের শেষ দেখা ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আহমেদ সাবের
কবিতায় ভাল লাগার গল্প। বৃষ্টির সাথে স্মৃতিময়। ভাল লাগল কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
এটা গল্পকবিতায় আমার ১ম কবিতা । দোয়া করবেন । আপনাকে স্বাগতম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ আগস্ট, ২০১২
সালেহ মাহমুদ
ছন্দে ছন্দে আপনার জীবনেরই গল্প শুনলাম যেন। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ আগস্ট, ২০১২
মিলন বনিক
সুন্দর কবিতা..অনেক ভালো লাগলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
"অনেক" মানে কতটুকু ?
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ আগস্ট, ২০১২
সামিহা নওরিন মুমু
স্বাগতম,, খুব সুদর কবিতা, ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে তো লেখা স্বার্থক ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ আগস্ট, ২০১২
মাহবুব খান
স্মৃতির ধুলা কাব্য কথা /ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
সুন্দর মন্তব্য । ধন্যবাদ জানাই ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ আগস্ট, ২০১২
তানি হক
সেই আমি আজ বৃষ্টি ভেঙে, পখ চলেছি একা ; এই হল প্রিয়ার সাথে , এক পলকের শেষ দেখা ।...সুন্দর ...ভালো লেগেছে ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
ভালো লাগলো ; ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ আগস্ট, ২০১২
Sisir kumar gain
সুন্দর কবিতা,সুন্দর ছন্দ।আরো ভাল করতে হবে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ আগস্ট, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
চমত্কার!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ আগস্ট, ২০১২
প্রিয়ম
ভালো লাগলো আমার |
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ আগস্ট, ২০১২
Mohammad Anisur Rahman Shanto
ধন্য হলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ আগস্ট, ২০১২
শাহ আকরাম রিয়াদ
বৃষ্টি সংযুক্ত দারুন রোমান্টিক ও বিচ্ছেদযুক্ত স্মৃতিচারণ। বেশ ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ আগস্ট, ২০১২
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৭ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী