অদ্ভুত এক ঝাঁক বুলেট

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

আরমান হায়দার
  • ১৪
  • 0
  • ১০৮
কি অদ্ভুত ছিল সেদিনের সেই প্রচন্ড একঝাঁক বুলেট ,
শহীদের রক্তে স্নাত হতেই তা' হয়ে গেল এক একটি
প্রস্ফুটিত শিমুল । তাই বাংলার মাটিতে আজো
ফোটে সেই ফুল , ফাগুন এলেই
রক্তাক্ত অবয়ব নিয়ে।

সেই একঝাঁক প্রচন্ড বুুলেটের হিংস্র শব্দ
সহস্র কোটি প্রতিবাদে আক্রান্ত হয়ে প্রতিধ্বনিত হল
দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ।
তাই আজও সেই প্রতিবাদ,সেই প্রতিধ্বনি শোনা যায়
রাজপথে, মিছিালে-শ্লোগানে।

সত্যি,
কি অদ্ভুত ছিল সেদিনের সেই প্রচন্ড এক ঝাঁক বুলেট।
উন্নত শীর যুবাদের ধুলিস্মাত করতে গিয়ে নিজেদের
অজান্তেই গড়ে তুললো অসংখ্য মনুমেন্ট _
সুউচ্চ শহীদ মিনার ।

তাই আজও ভাস্বর হয়ে আছে ভালবাসা
শহীদের জন্য সঞ্চিত নৈর্ব্যক্তিক ভালবাসা;
হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে বহমান সেদিনের
একঝাঁক প্রচন্ড বুলেটের স্মৃতি হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A তাই আজও ভাস্বর হয়ে আছে ভালবাসা / শহীদের জন্য সঞ্চিত নৈর্ব্যক্তিক ভালবাসা; হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে বহমান সেদিনের/ একঝাঁক প্রচন্ড বুলেটের স্মৃতি হয়ে। ------এক কথায় অসাধারণ শুভেচ্ছা
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) চমত্কার , ভাবনার গভীরতা দেখে অবাক হলাম . তৃতীয় প্যারা টি সত্যি অসাধারণ
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
F.I. JEWEL N/A # GOOD ---! শেষের দিকে বেশী ভাল হয়েছে ।।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তাই আজও ভাস্বর হয়ে আছে ভালবাসা শহীদের জন্য সঞ্চিত নৈর্ব্যক্তিক ভালবাসা; হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে বহমান সেদিনের একঝাঁক প্রচন্ড বুলেটের স্মৃতি হয়ে। // amnite valo....sesh tuku aro valo.......dhonnobad haydar vai.......
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
Lutful Bari Panna গল্প পড়েই বুঝেছি আপনার মধ্যে আগুন আছে। তবে কথা একটাই- আধুনিক বাক্যগঠন শব্দচয়নে একটু দুর্বলতা। আধুনিক কবিতা স্বাভাবিক কথা বলার মত শব্দচয়ন, বাক্যগঠন ডিজার্ভ করে। এই দিকে একটু নজর দেবেন- আপনি অনেকদূর যাবেন।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
তানিম Hoque কি অদ্ভুত ছিল সেদিনের সেই প্রচন্ড এক ঝাঁক বুলেট। - ভালো লাগলো
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১২
মিলন বনিক অনেক সুন্দর চিন্তার একটা কবিতা । খুভ ভালো লাগলো -------
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২
সালেহ মাহমুদ অন্যরকম এবং অসম্ভব সুন্দর কবিতা। ধন্যবাদ কবিকে।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২
নিলাঞ্জনা নীল বেশ ভালো.... শেষ প্যারাটা বেশি সুন্দর....
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২

২৩ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬