আহবান

নতুন (এপ্রিল ২০১২)

Sisir kumar gain
  • ২০
  • ৩
  • ১৩৭
এসো হে নতুন,নবাগত
উড়াও তোমার বিজয় কেতন।
ধুলা-ধূসরিত ধরনী তলে,
শান্তির বাণী কর বরিষণ।

ভেঙে দাও তুমি, যত অনিয়ম
বঁধার পাহাড় যত ।
ঘুচে যাক আজি তিমির রজনী,
মুছে যাক সব ক্ষত।

ধর্মে ধর্মে যত ব্যবধান
মানুষে মানুষে দন্দ।
হানাহানি আর বিদ্বেশ যত
করে দাও সব বন্ধ।

নতুন করে বাজাও তোমার
হৃদয় বীনার সুর।
মর্ত মাঝে আসুক নেমে
স্বর্গ সু-মধুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ ছন্দময় ও কল্যানময় কামনা কাতুর সুন্দর কবিতাটি পড়লাম।ধন্যবাদ কবিকে ছন্দময় কবিতা উপহার দেয়ার জন্য।সাথে-৫.
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।শুভ কামনা।
piash ছন্দের সমাহার এবং সুন্দর কবিতা
ধন্যবাদ পিয়াস ভাই, আপনার মন্তব্যের জন্য।
মোহন চৌধুরী নতুন করে বাজাও তোমার..................অনেক ভালো লাগলো
ধন্যবাদ মোহন চৌধুরী ,তোমার অনুভূতি জানানোর জন্য।শুভ কামনা রইল।
শাহ আকরাম রিয়াদ দীর্ঘ হয় অফুরন্ত নতুন সময় বাড়ে আমার জীবনের ক্ষয়। শিশির ভাই ভাল লিখেছেন। ভাল লাগল কবিতাটি। শুভকামনা রইল।
ধন্যবাদ,শাহ আকরাম রিয়াদ।তোমার প্রতিও রইল শুভ কামনা।
সেলিনা ইসলাম N/A ছন্দে ছন্দে বেশ সুন্দর আহ্বান -শুভকামনা
ধন্যবাদ ও শুভ কামনা।
Lutful Bari Panna অনেক সুন্দর ছন্দ জ্ঞান
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
Shahnaj Akter N/A প্রতিবাদী মূলক কবিতা ,,,, চমত্কার |
কবিতা পড়ে মন্তব্য করার জন্য, আপনাকে ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ধর্মে ধর্মে যত ব্যবধান মানুষে মানুষে দন্দ। হানাহানি আর বিদ্বেশ যত করে দাও সব বন্ধ। / মূল্যবান বক্তব্য আমার ভালো লেগেছে......ধন্যবাদ শিশির তোমাকে.....মূল্যায়ন করলাম.............
আপনাকেও ধন্যবাদ।
রবিউল হুসাইন আকাশ ছন্দ আর আহ্বানে কবিতা খুব ভালো লাগলো।
ধন্যবাদ।কবিতাটি ভালো লাগল জেনে, কবিতা লেখায় আরও উৎসাহ পেলাম।শুভকামনা।
খন্দকার নাহিদ হোসেন সুন্দর লাগলো...। যদিও ধরনী,বরিষণ,তিমির,রজনী শব্দগুলো কবি এড়িয়ে যেতে পারতো......। আশা রাখি কবি ব্যাপারটা ভেবে দেখবে...।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ছন্দ ও অর্থ ঠিক রাখতে ,শব্দ গুলো খুবই প্রয়োজন বলে মনে করি। আপনার মতামত সর্বদা আশা করি ।শুভ কামনা।

১৭ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী