রক্তঝরা স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১১)

Abu N.M. Wahid
  • ৮
  • 0
  • ২৯১
আমার রক্তঝরা স্বাধীনতা,
তিন যুগে কী নিয়ে এলে সবুজে শ্যামলে ঘেরা এ বাংলাদেশে?
হিসেব মেলাতে গিয়ে দেখি
যে দামে কিনেছি, মূল্য ফেরেনি এখনো।
দিয়েছো পতাকা লাল সবুজে আঁকা, ধূলি আর
ধোঁয়া মাখা আকাশে পতপত করে ওড়ে বাতাসে।
রবি ঠাকুরের গীতের কয়টি চরণ দিয়েছো,
প্রতিদিন বালক বালিকারা এসেম্বলিতে গায়,
কণ্ঠের সুর নিমেষে বাতাসে মিলায়।
এ জীবনে কী উপহার দিয়েছো তুমি?
তুমিও জানো না, আমিও জানি না, অবাক জন্মভূমি!
আমার রক্তঝরা স্বাধীনতা,
কেন এলে এদেশে যেখানে মানুষ চলে মুর্দার বেশে?
রেলস্টেশনে জীর্ণ নারী পুরুষ আর শিশু পড়ে থাকে
ছেড়া কাঁথা কম্বল গায়ে। জন্মেই দেখে শুধুই কষ্ট
অভাবে তাদের স্বভাব নষ্ট। মাঠের কৃষক, ঘাটের মজুর,
কলের শ্রমিক যতো, দিন রাত খেটে মরে, এগোতে পারে না তবু।
আমার রক্তঝরা স্বাধীনতা,
মাটিকে মুক্ত করেছো যদিও স্বাধীন করোনি মানুষ।
মুক্ত তুমি করোনি তাদের কেবল ওড়াও কথার ফানুস।
এমন সমাজ কবে হবে দেশে, সম অধিকার পাবে সবাই,
সবাই যাবে সামনে এগিয়ে কেউ রবে না পিছে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াছিম আমরা একটা দেশ পেয়েছি, আর কি চাই বলুন, ভালবাসা হয়তো পাই নাই তাতে কি ভালবাসা তো দিতে পারি। তাই না?
মা'র চোখে অশ্রু যখন আপনার এই লিখাটা র লিখা গুলোর চেয়ে ভালো
সূর্য N/A আপনার এই লেখাটা ভালো লাগলো.... আপনার কাছ থেকে আরও ভালো ভালো লেখা পাবার আশায় রইলাম ....
বিন আরফান. N/A ভাল লাগল. Excellent writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
আবু হেনা ভালো লিখেছেন
Dubba খুব ভালো হইছে
মোঃ মুবারক হোসেন খুব ভােলা হেয়েছ।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী