প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
যাবো না আমি
দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)
হাবিব রহমান
২০
৫
১৫০
যাবো না আমি,
যাবো নারে তোরে ছেড়ে, যাবো না আমি।
যত দিক মানিক রতন,
কিছু নয় তোর রূপের মতন,
কিছু নয় তোর চে’ দামি।
যাবো না আমি।
তোর এ শ্যামল অঙ্গখানি,
এক মায়াময়, সুরের ধ্বনি!
সেই সুরেলা পথে পথে,
চিহ্ন রেখে পায়ে পায়ে,
হবো এক সর্বগামী।
যাবো না আমি।
তোর আপন গল্প-গাথা,
নিপুণ হাতের নকশি কাঁথা।
সেই কাঁথারই ফোড়ে, ফোড়ে,
বিমুগ্ধতায় ঘুরে, ঘুরে
কত কে হলো মরমী!
যাবো না আমি।
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সূর্য N/A
আরে বাহ্ হাবিব তো দেখি কবিতাও দারুন লিখে। চমৎকার সুন্দর মিষ্টি একটা কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ ডিসেম্বর, ২০১৩
ওয়াহিদ মামুন লাভলু
দেশের প্রতি অগাধ প্রেম ফুটে উঠেছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ডিসেম্বর, ২০১৩
আতিক সিদ্দিকী
-----চমত্কার লাগলো, 'যেন এক জীবনে ঘুরে আসার মুগ্ধতা----পূর্ণতার আহবান.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ ডিসেম্বর, ২০১৩
আলমগীর সরকার লিটন
সুন্দর গান হবে দাদা বেশ ভাল লাগল--------
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ ডিসেম্বর, ২০১৩
ইন্দ্রাণী সেনগুপ্ত
বাহ, সোদা মাটির গন্ধ পেলাম যেন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ ডিসেম্বর, ২০১৩
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর---, মনোরম --- আর দারুন ভাবের একটি কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ ডিসেম্বর, ২০১৩
মিলন বনিক
দাদা....অসাধারণ....সত্যিই যাব না আমি....সার্থক বর্ণনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ ডিসেম্বর, ২০১৩
মাসুম বাদল
দেশের প্রতি গভীর ভালবাসার এই কবিতা খুব ভালো লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ ডিসেম্বর, ২০১৩
সুমন
সুরেলা মিষ্টি অথচ বজ্রকঠিন প্রত্যয়। সুন্দর কবিতা ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ডিসেম্বর, ২০১৩
কবিরুল ইসলাম কঙ্ক
ভালো লাগলো । আপনি pratichchhabi.blogspot.in -এ কবিতা পাঠাতে পারেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৩
আরো মন্তব্য দেখুন (
২০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৬ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা: ৩২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী